নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার ২৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে পোমরা ছাত্র পরিষদ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “পোমরা ছাত্র পরিষদ”র উদ্যোগে শ্রমজীবি কর্মহীন ২৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহির আহম্মদ চৌধুরী। পরে সেখান থেকে ছাত্র পরিষদের সদস্যরা এসব ত্রাণ যানবাহনে করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন পরিবারে গিয়ে পৌঁছে দেন। ১০ কেজি ওজনের প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, পিঁয়াজ, সাবান সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন তারা।

কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন পোমরা ছাত্র পরিষদের প্রকৌশলী সাইফুল ইসলাম, রায়হান চৌধুরী শুভ, জাহেদুল ইসলাম, নেজাম উদ্দিন, মহিউদ্দিন মহি প্রমুখ। যারা এসব ত্রাণ গ্রহণ করেছেন তাদের কোনরকম ছবি না তোলে তাদের ঘরে ঘরে জনসমাগম ছাড়াই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

তারা জানায়, তারা কয়েক ধাপে এই ত্রাণ সহায়তা দিচ্ছেন। প্রথম ধাপে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রকৃত শ্রমজীবী অসহায় পরিবারদের চিহ্নিত করে কোন রকম জনসমাগম ছাড়াই এক সপ্তাহের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে তাদের মাঝে ধাপে ধাপে আরও ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় তারা।