রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে ৩ কোচিং সেন্টার খোলা রাখায় ৩ পরিচালককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৮ মার্চ) বিকাল ৫ টার দিকে মরিয়মনগর ইউনিয়নের সোনালী ব্যাংক এলাকায় আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম অভিযান চালিয়ে জরিমানা করেন।
নির্বাহী হাকিম মো. ফখরুল ইসলাম বলেন, সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় তিন কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয় এবং ৩ কোচিং সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কোচিং সেন্টার বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হবে।








