নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার ৩ শতাধিক কোরআন হাফেজ পেলেন আর্থিক অনুদান

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় গত বছর বিভিন্ন মসজিদে খতমে কোরআনের মাধ্যমে যেসব হাফেজগণ তারাবী নামাজ পড়িয়েছেন তাদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার পোমরা খাঁ মসজিদের খানকা শরীফে এই অনুদান দেওয়া হয়। রাঙ্গুনিয়ার সৌদিয়া প্রবাসী ও মধ্যপ্রাচ্য ভিত্তিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান গাল্ফ স্টার হাই প্রজেক্ট লিমিটেড’র স্বত্ত্বাধিকারী মো. সাহাবুদ্দিন উপহার স্বরূপ এই আর্থিক সম্মানী প্রদান করেন। অনুদান হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে করোনাভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ শাখার সহ সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী শাহ নেছারী, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ করিম উদ্দীন হাছান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তরের সভাপতি এম এ কাদের জাহেদ, সলেহ উদ্দীন জাবেদ, তৌফিক রেজা প্রমুখ।

শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাফেজদের অনুদান হস্তান্তর করা হয়। এদিন উপজেলার তিন শতাধিক হাফেজদের এই সম্মানি দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার সব সম্মানিত হাফেজদের এই সহায়তার আওতায় আনা হবে বলে জানানো হয়।