রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ করোনাকালে কর্মহীন হয়ে পড়া রাঙ্গুনিয়ার ৪’শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী এসব সহায়তা বিতরণ করেন।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জনসাধারণের মাঝে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগ নেতা মো. শামসুদ্দিন, সুদত্ত বড়ুয়া, মো. ইউনুস প্রমুখ।
কামরুল ইসলাম চৌধুরী বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে ইতিপূর্বেও বিভিন্ন দুর্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। এবারও বরাবরের ন্যায় সহায়তা দেওয়া হয়েছে।
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।








