রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে রাঙ্গুনিয়ার ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে এনএনকে ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার (৩ আগস্ট) রাঙ্গুনিয়ার ৫০০ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ।
সংগঠনের সভাপতি মো. সাঈদ মাহমুদ রনি’র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জহির আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মাহবুব মিল্কী, আওয়ামী লীগ নেতা মাস্টার আবদুর রউফ, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, শফিউল আলম, ছৈয়দুল আলম তালুকদার, মাস্টার মুসলিম উদ্দিন, আহসান হাবীব, আবু তাহের, কাউন্সিলর জালাল উদ্দিন, মোহাম্মদ সেলিম, আবু তাহের মেম্বার, আহমদ আলী নঈমী, আবদুল সবুর রাজু, ছাত্রলীগ নেতা মুফিজুর রহমান খান প্রমুখ।
শেষে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় লাইনে দাঁড়িয়ে দুপুরের খাবার সংগ্রহ করেন খালেদ মাহমুদসহ দলীয় নেতৃবৃন্দ। পরে সবাই মিলে একত্রে তা গ্রহণ করেন।








