রাঙ্গুনিয়ায় বিভিন্ন সময় অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলার ৬১ পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৩ বান করে ১৮৩ বান ঢেউটিন এবং ৩ হাজার টাকা করে ১লাখ ৮৩ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রালয়ের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে এসব অনুদান হস্তান্তর করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা।
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি বৃন্দ।

