নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি বসতঘর

রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩টি বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি বসতঘর।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা কাজী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, অগ্নিকান্ডে ওই এলাকার শওকতুল ইসলাম ও আবু ছৈয়দসহ ৩ জন মালিকের একাধিক কক্ষ বিশিষ্ট একটি দু’তলা ও দুটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা ঘর থেকে কিছুই বের করতে পারেনি। শুক্রবার ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তারা স্বাবলম্বি না হওয়া পর্যন্ত আরও সহযোগিতা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here