নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৩ বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে ৩ বসতঘর।

সোমবার (২৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক খোন্দকার পাড়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

আগুনে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

স্থানীয় পৌর কাউন্সিলর আবুল কাশেম জানায়, উত্তর ঘাটচেকের খোন্দকার পাড়া এলাকার একটি বসতঘরে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে নুরুল হক, ছেনোয়ারা বেগম ও নুর আহমেদ’র মালিকানাধীন ৩টি বসতঘর পুড়ে যায়।

এতে একদিন আগে মাড়াই করা শতাধিক আড়ি ধান, বিভিন্ন কৃষিজ ফসলাদি, নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্রসহ সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া পারর্শবর্তী পেয়ার মোহাম্মদ ও মোহছিনা আক্তারের খরের গাদা ও গোয়ালঘর ভষ্মিভূত হয়। সবমিলিয়ে তাদের ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।