রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাঙ্গুনিয়ায় জশনে জুলুস (র্যালি) করেছে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম ও ওলামা মাশায়েক ফোরাম রাঙ্গুনিয়া শাখা।
রোববার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়ার পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া মাদ্রাসা মাঠ থেকে জশনে জুলুস বের হয়।
মাইজভান্ডার দরবার শরীফে সাজ্জাদনশীন রাহবারে শরীয়ত ও তরিক্বত মৌলানা শাহসুফী সৈয়দ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারি (মা.)-এর নেতৃত্বে মাইজভাণ্ডারির অনুসারী, সমর্থক এবং বিভিন্ন স্তরের সুন্নী জনতারা অংশ জুলুসে নেন।
এসময় অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়াবা, জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং নানা ধরনের বাণী ও স্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন ছিল। মাইজভাণ্ডারির অনুসারীদের নারায়ে তাকবির, নারায়ে রেসালাত ও গাউসিয়তের ধ্বনিতে প্রকম্পিত হয় চারপাশ। জুলুসটি কাপ্তাই সড়কের বিভিন্ন স্টেশন প্রদক্ষিণ শেষে রাঙ্গুনিয়া পৌরসভার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে “রাহমাতুল্লিল আ’লামিন” কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন খলিফা আব্দুল হামিদ ভান্ডারী। অতিথি ছিলেন হাফেজ সৈয়দ রুহুল আমিন আলকাদেরী, ফজলুল কবির গিয়াসু, মাওলানা মিনহাজুল ইসলাম আল কাদেরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, দিদারুল আলম, মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী, মইনীয়া যুব ফোয়াম চট্টগ্রাম উত্তরের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম আপন, আবু তাহের মেম্বার, মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী, আকবর হোসেন রুবেল, বদিউল আলম মাস্টার, জুলুস পরিচালনা কমিটির আহ্বায়ক ওয়াহিদুল কবির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ খলিফা রেজাউল কবির, আমিনুর রহমান বাবুল, বদিউল আলম মাস্টার,আবদুল আলী, যুগ্ম সদস্য সচীব এম ইউসুফ খান, সদস্য আবু মুসা মাস্টার, আবু জাফর, নেজাম উদ্দিন, ভূলা সওদাগর, আবুল কাসেম, ডাঃ মাহবুবুল আলম মাসুম, মুহাম্মদ জামাল, মুহাম্মদ দিদার, অর্থ সম্পাদক আবদুল জব্বার, দুলা মিয়া সওদাগর প্রমুখ।
শেষে মিলাদ, কিয়াম দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।

