নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী

রাঙ্গুনিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী

রাঙ্গুনিয়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হচ্ছে।

বুধবার (২৩ জুন) সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মার্মা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মুহাম্মদ মিনহাজুর রহমান, উপজেলা কোম্পানি কমান্ডার মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।

রাঙ্গুনিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী

মংসা থোয়াই মার্মা জানান, রাঙ্গুনিয়ার ১৭০টি গ্রামে প্রতিটিতে ২টি করে মোট ৩৪০টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা আনসার কমান্ডার ইউনিয়ন, ওয়ার্ড, দলনেতা ও দলনেত্রীদের মাধ্যমে রোপণ করা হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী ৬৮ হাজার গ্রমে “বৃক্ষরোপন অভিযান-২১” কর্মসূচী উপলক্ষে রাঙ্গুনিয়ায় এই কার্যক্রম চালানো হচ্ছে বলে তিনি জানান।