রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ইছাখালী এলাকার কাউন্সিলর সিরাজুল ইসলামের পিতা মরহুম আনোয়ার ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে জাকিরাবাদ ক্রীড়া সংঘের আয়োজনে ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উদ্বোধন হয়েছে।
ছাত্রলীগ নেতা মাহমুদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়ের মো. শাহজাহান সিকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ লোকমানুল হক তালুকদার, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাবেক ছাত্রলীগ নেতা মো. ওবাইদুল্লাহ, সাংবাদিক জগলুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সহ সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা রাসেল রাসু, মো. মাহবুব, মো. আলী শাহ, কলেজ ছাত্রলীগ নেতা আরিফ উদ্দিন বাপ্পা, মো. ফোরকান, ওমর ফারুক সুজন, মো. আবদুল শুক্কুর, মো. সাদ্দাম, মো. মিজান, মো. ইমন প্রমুখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধীতা করেন শিলক ফ্রেন্ডস ক্লাব বনাম জাকিরাবাদ ক্রিকেট একাদশ। খেলায় ফ্রেন্ডস ক্লাব ৯ উইকেটে জয়লাভ করেন। খেলা পরিচালনায় দায়িত্বে ছিলেন মুক্তিযোদ্ধা প্রসেনজিৎ তালুকদার মানিক এবং মো. হেলাল। টুর্নামেন্টে উপজেলার ১৬টি দল অংশ নিয়েছে।

