চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া এলাকার আন্জুমান-এ ছওয়াদে আযমের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প উপজেলার হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১৫ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে চক্ষু, গাইনী, শিশুরোগ, বিভিন্ন জঠিল ও সাধারণ রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ক্যাম্পে চিকিৎসা দেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম এ মোরশেদ, ডা. হুমায়ুন কবির চৌধুরী, ডা. মুহাম্মাদ ইসমাঈল হোসেন, ডা. শুভ চক্রবর্তী, ডা. নারজিনা আলম, ডা. আনিকা তাবাসসুম।
এদিন ক্যাম্পে দুই শতাধিক চু রোগী, দেড় শতাধিক শিশুরোগী, দুই শতাধিক গাইনী রোগী সহ বিভিন্ন রোগের প্রায় ৬ শতাধিক রোগী সেবা গ্রহণ করেছেন। এছাড়া সংগঠনটি চার দশক পূর্তি উপলে কৃতি শিার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে এলাকার পিইসি, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীায় এ প্লাস ও ভিত্তিপ্রাপ্তদের এবং অনার্স, মাস্টার্স ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি এমরুল করিম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ও সাবেক পোমরা ইউপি চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী গিয়াসু, সংগঠনের উপদেষ্ঠা সাইফুল ইসলাম চৌধুরী, শাহজাহান কবির চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, মাওলানা শফিকুল ইসলাম, রেজাউল করিম, মাহবুবুল আলম, ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহবায়ক শিক মুসলেম উদ্দিন, সংগঠনের সহ সভাপতি এরশাদুল হক, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরফাত চৌধুরী মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. ছানাউল্লাহ নূরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আসিফুর রহমান, অর্থ সম্পাদক আসিফুল করিম চৌধুরী সাব্বু প্রমুখ।
এছাড়া ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলে রাতব্যাপী বিশাল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বরণ্য ওলামাবৃন্দ ধর্মীয় আলোচনা করেন। মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক হাজার ধর্মপ্রাণ জনসাধারণ অংশগ্রহণ করেন।








