নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

রাঙ্গুনিয়ায় বেসরকারি সংস্থা ইপসা’র উদ্যোগে ও “ ইয়ুথ ভলান্টিয়ার গ্রুপ’র সহযোগিতায় বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।

দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে আলোচনা সভা থানা সদর ইপসা নিরাপদ অভিবাসন বিষয়ক প্রকল্প কার্যালয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব।

উদ্বোধক ছিলেন ইপসার নিরাপদ অভিবাসন প্রকল্পের এ্যাসোসিয়েট মনিটরিং অফিসার মো. আবু তাহের। বক্তব্য রাখেন ইপসার মাঠ কর্মকর্তা শাহিনুর রহমান প্রমুখ।