চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের আবদুর রাজ্জাক কারিগরি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেলাই প্রশিক্ষণ কোর্সের উত্তীর্ণ শিক্ষার্থীদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গণে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল জব্বার। শিক্ষক হারুন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুর রউফ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ওমান বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ আলী, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম, আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার প্রভাষক আজগর আলী, ব্যবসায়ী সাবের আহমদ তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে মাদ্রাসা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ১৫ জন নারী শিক্ষার্থীকে ১৫টি সেলাই মেশিন এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।








