নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় আরও ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪ জন সরফভাটার, ১ জন রাঙ্গুনিয়া থানার এ.এস.আই ও অন্যজনের বাড়ি পারুয়া ইউনিয়নে।

শুক্রুবার (১৫ মে) তাদের নমুনা সংগ্রহের পর বুধবার রাতে তাদের রিপোর্টে নমুনা পজিটিভ আসে। সরফভাটায় আক্রান্তের মধ্যে ৩৫ বছর বয়সী মা ও তার ১২ বছর বয়সী মেয়েও রয়েছে। সরফভাটায় আক্রান্ত অন্য দুইজন যথাক্রমে ৪০ ও ৫০ বছর বয়সী পুরুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব পালিত বলেন, ১৫ তারিখ এই ৬ জনের নমুনা পাঠানো হয়। আক্রান্ত পুলিশ কর্মকর্তার সামান্য জ্বর রয়েছে। সরফভাটায় আক্রান্তদের মাঝে তেমন কোন উপসর্গ নেই। তারা সবাই নিজ নিজ অবস্থানে হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া মধ্য পারুয়া এলাকায় আক্রান্ত ব্যক্তির নমুনা রাঙ্গুনিয়া থেকে দেওয়া হয়নি। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করিয়েছেন।

তাই তিনি রাঙ্গুনিয়া থাকেন নাকি শহরের বাসিন্দা তা এখনও জানা যায়নি। তিনি ছাড়া এখন পর্যন্ত রাঙ্গুনিয়ায় আক্রান্তের সংখ্যা ২৭ জন। তাদের মধ্যে ১৩ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের স্ত্রী–সন্তান, দুইজন পুলিশ কর্মকর্তা ও একজন পুলিশ কনস্টেবল আছেন। এরমধ্যে একজন বাদে অধিকাংশেরই ২য় নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে এবং কয়েকজনের ২য় নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ রয়েছে।

এছাড়া ২য় নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে এরকম কৃষি ও মৎস বিভাগের দুই সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের এক নারী সদস্যের তৃতীয় মেয়াদেও নেগেটিভ আসে।