রাঙ্গুনিয়া প্রতিনিধি: ঈদে মিলাদুন্নবী (সা:) ও ইমামুত ত্বরিকত মোজাদ্দেদে আলফেসানী, বিশ্ববিখ্যাত লেখক আ’লা হযরত ইমাম আহমদ রেজা খাঁ (রহ:) স্মরণে রাঙ্গুনিয়ায় আ’লা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আ’লা হযরত সুন্নী কাফেলা বাংলাদেশের আয়োজনে উপজেলার পোমরা ইউনিয়নের খাঁ মসজিদ সংলগ্ন খানকা শরীফে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন ছৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ মছিহুদ্দৌলা (মা.)।
উদ্বোধক ছিরেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবক চেয়ারম্যান জহির আহম্মদ চৌধুরী। আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা জরিফ আলী আরমান, অধ্যক্ষ আ.ন.ম আহমদ রেজা, আল্লামা নাছির উদ্দিন আলকাদেরী, অধ্যাপক সাইফুল আলম মাসুদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, মাওলানা মুহাম্মদ শওকত আলী, মাস্টার মো. ইসমাঈল, দিদারুল ইসলাম, মাঈনুল ইসলাম, মাস্টার আবদুল হালিম প্রমুখ।
শেষে মিলাদ ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।
কনফারেন্স থেকে আগামী ১১ অক্টোবর গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতির জশনে জুলুস সফল করার আহবান জানানো হয়।






