নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় আলোকিত একতা সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের উত্তর পোমরা আলোকিত একতা সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা স্থানীয় মাঠে সোমবার (৯ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদ মিয়া।

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।

উদ্বোধক ছিলেন পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ওয়াহিদুল কবির চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুর রহমান তালুকদার, সদস্য এলাহী বক্স, রুহুল আমিন পাখি, পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ এম বাবুল, সাংবাদিক জগলুল হুদা, শিক্ষক বদিউল আলম মাস্টার, উত্তর পোমরা মহল্লা সমিতির সভাপতি মো. সালাম সওদাগর, যুবলীগ নেতা মো. মহিন উদ্দিন, নুরুল আবছার, মুহাম্মদ জামাল, মো. ইউসুফ, মো. ইব্রাহীম, শিক্ষক মো. রহিম, মো. ইকবাল, এস এম জাহেদুল ইসলাম, এ.কে.মামুন, মো. বাবু, আবু জাফর প্রমুখ। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের উপদেষ্ঠা জাহাঙ্গীর আলম, সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক নিরপ ইমন, সহসভাপতি মো. আরফাত, অর্থ সম্পাদক মো. জাবেদ প্রমুখ। টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করে হিলাগাজী পাড়া হামিদুল্লাহ শাহ (রহ:) ফুটবল একাদশ ও শাম তালুকদার পাড়া ফুটবল একাদশ।

খেলার নির্ধারিত সময়ে গোলশূণ্য ড্র হলে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় পেয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে শাম তালুকদার পাড়া ফুটবল একাদশ। এদিকে খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক সমাগম হয়েছে। বাদ্যের তালে তালে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই খেলা উপভোগ করেন তারা।