Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় আহমদিয়া হোছাইনিয়া সুন্নিয়া মাদ্রাসায় সালানা জলসা

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার আহমদিয়া হোছাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল ও সালানা জলসা মাদ্রাসা মাঠে শুক্রবার (৮ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী কাজী মাওলানা মুহাম্মদ জোবায়ের হোছাইন আল কাদেরীর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি কাজী ইমাম হোসাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী এম নুরুল আলম। অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার।

ধর্মীয় আলোচনা করেন হাফেজ মাওলানা কাজী খাইরুল আনোয়ার (মা.), মাওলানা মুহাম্মদ মোখতার আহমদ রেজভী আল কাদেরী, মাওলানা রাশেদুল ইসলাম আল কাদেরী, হাফেজ শাকিল হোছাইন আল কাদেরী। শিক্ষক হাফেজ আতাউল করিম নূরে আইন কাদেরীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী রেজাউল করিম নঈমী, বদিউল আলম আজিজ, আবদুল কাদের চৌধুরী, হাফেজ ক্বারী মাওলানা বশির আহমদ, মাওলানা শফিউল আলম, আবদুল মোনাফ, নুরুল আলম, কাজী সাওয়াল হোসেন, নাছির উদ্দিন, ওমর ফারুক প্রমুখ।