Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতা হালিম তালুকদারের মায়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হালিম তালুকদার ও পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল সবুরের মা মাবিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি..রাজেউন)। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবারে তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বুধবার সকাল ১০টায় রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও বায়তুল নূর জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি তার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া শোক জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার সহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।