রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) থানা সদর ইপসা উপজেলা অফিসে জিএমসি সদস্য মো. মোকারম হোসেন এর সভাপ্রতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জিএমসি সদস্য মো. ওসমান গনি চৌধুরী, ইপসা’র এফএলএম প্রকল্পের ফিল্ড অফিসার জয়নাল আবেদিন, যুব সদস্য মো জাহেদ হোসেন, উম্মে হুমাইরা হোসাইন খেল্না , সাদিয়া করিম, সৌমা চৌধুরী, মো. ওয়াহিদুর রহমান,এমরান হোসেন মুন্না,মো. রিয়াজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নত সমৃদ্ধ দেশ বিনিমানে ৩৫ শতাংশ যুব আজ দেশের সার্বিক উন্নয়নে মূল চালিকাশক্তি। দেশের জন্য আন্দোলন-সংগ্রাম, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে যুব সমাজ। ইপ্সা বিশ্বাস করে বৈশ্বিক উন্নয়নে এর জন্য সকল কাজে যুবদের স্থায়ী অংশগ্রহণ ও যুববান্ধব সমাজ গঠনের বিকল্প নেই।








