রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ইমামে আ’লা হযরত সুন্নী পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আয়োজিত তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্সের প্রথম অধিবেশনে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে পূর্ব সৈয়দবাড়ি আবাসিক এলাকা জামে মসজিদ মাঠে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় এবং বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা দেন মেডিসিন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মহিন উদ্দিন ও এমবিবিএস গাইনী এন্ড অবস বিভাগের চিকিৎসক ডা. উম্মে সালমা তানিয়া।
ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক ও রাহাতিয়া নঈমীয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সদস্যরা।
এছাড়া সেলিনা ফার্মেসির সহযোগিতায় ডায়াবেটিস নির্ণয় করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে ইউনিয়নের ৩’শত জন ডায়াবেটিস এবং ৫’শত জন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছেন। এছাড়া ৫ শতাধিক নারী ও পুরুষ এদিন বিভিন্ন রোগের চিকিৎসা সেবা নিয়েছেন।
চিকিৎসা ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক সাহেদ আলম আশরাফী, সভাপতি ওয়াহিদুল আলম সুমন, সিনিয়র সহ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রাহাতুল মোস্তফা সুমন, সাবেক সভাপতি ইমাম উদ্দিন বাদশা প্রমুখ। এছাড়া প্রথম অধিবেশনে পূর্ব সৈয়দবাড়ি পাগলা মামার মাজার সংগল্প এতিমখানায় একটি নলকূপ স্থাপন এবং রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসায় কিতাব বিতরণ করা হয়।








