Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় ইসলামী ফ্রন্টের ইফতার সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র-অসহায় পরিবারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে এসব সামগ্রী দেওয়া হয়।

শনিবার (৯ মে) সকালে তৃতীয় ধাপে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হয়েছে। উপজেলার শান্তিরহাট বাজার থেকে মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আল কাদেরী।

সাধারণ সম্পাদক করিম উদ্দিন হাছানের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ তৈয়ব আলী, শিক্ষা ও বাণিজ্য সম্পাদক পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, আহলে ওয়াল জামাত রাঙ্গুনিয়া উপজেলা (দক্ষিণ) এর সভাপতি সৈয়দ হাফেজ রুহুল আমিন আল কাদেরী, উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহসভাপতি আলী শাহ নেছারী, পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আবদুর রহমান জামী, ছাত্রসেনা কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া, উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহ শাওন, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. খলিলুর রহমান, গাজী মো. লোকমান, সালাউদ্দিন নেজামী প্রমুখ।

সভা শেষে এসব ইফতার সামগ্রী গাড়ি যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ এসব সামগ্রী প্রকৃত অসহায় পরিবারকে চিহ্নিত করে তাদের ঘরে ঘরে পৌঁছে দেন।

রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের সার্বিক সহযোগিতায় করেনাভাইরাসের শুরু থেকেই সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানায় নেতৃবৃন্দ। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।