নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ইয়াং সোসাইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের উত্তর পোমরা ইয়াং সোসাইটির আয়োজনে উত্তর পোমরা ব্যাডমিন্টন প্রিমিয়ারলীগ-২০২১ এর ফাইনাল খেলা শনিবার (৯ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে এম এস রয়েল ক্লাবের মাসুদ করিম ও সাজাদ জুটি প্রতিপক্ষ আই এম রকস্টার দলের ইকবাল ও মোজাম্মেল জুটিকে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আবু জাফর তালুকদার। প্রধান অতিথি ছিলেন শেখ রাসেল ফুটবল একাডেমির প্রধান পৃষ্ঠপোষক ও পরিচালক এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।

উদ্বোধক ছিলেন পোমরা ফ্রেন্ডস ক্লাব’র প্রধান পৃষ্ঠপোষক ও পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ এম বাবুল। সংবর্ধিত অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন আওয়ামীলীগের নব নিবার্চিত সভাপতি ছৈয়দুল আলম তালুকদার এবং সাধারণ সম্পাদক মাস্টার মোসলেম উদ্দিন।

বিষেশ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য বাবু শৈবাল চক্রবর্তী, চট্রগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সম্পাদক আনোয়ার আজিজ, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আহমদ সওদাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এম জাবেদ খান, উপজেলা যুবলীগের উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয় সম্পাদক নুরুল আবছার নয়ন, এন এন কে ফাউন্ডেশন পোমরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি শফিউল আলম, আমির হামজা, এ কে মামুন, আবদুর রহিম, জাহেদুল ইসলাম, আবছার সওদাগর, মো. আনোয়ার, সাইফুল মোরশেদ, আল আমিন, জয় রাজ, মো. মোরশেদ, মো. নয়ন, আয়োজক কমিটির আহবায়ক ও উত্তর পোমরা ইয়াং সোসাইটির সভাপতি এম ইউসুফ খান, যুগ্ম সাধারন সম্পাদক ইমতিয়াজ ইমন, সাংগঠনিক সম্পাদক আজাদ সিকদার, মো. গিয়াস, মো. মাহাবু, মো. সাজ্জাদ, মো. ইমন, মো. অভি, মো. ইমন প্রমূখ।

শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেওয়া হয়।