নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় এনএনকে ফাউন্ডেশনের খাদ্য সহায়তা অব্যাহত

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে রাঙ্গুনিয়ায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত রাঙ্গুনিয়ায় প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

রবিবার (১৭ মে) বিকালে রাঙ্গুনিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড গোচরা বাজার এলাকায় ত্রাণ বিতরণকালে এই তথ্যটি জানান রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার। এদিন দরিদ্র ১’শ জেলে পরিবারে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা জসিম উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, উপ-দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, গোচরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজা, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রলীগ সভাপতি ইউসুফ রাজু, সহ সভাপতি পারভেজ তুহিন প্রমুখ।

মেয়র শাহজাহান সিকদার বলেন, ‘করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া গরীব অসহায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা দেওয়া হচ্ছে। শুধুমাত্র এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ হাজারেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এছাড়া সসরকারি ভাবে আরও ৩০ হাজার পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এরবাইরেও তার নির্দেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রাঙ্গুনিয়ায় প্রায় প্রতিদিন ত্রাণ তৎপরতা চালাচ্ছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব নির্মূল না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।’