রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের এম শাহ আলম চৌধুরী ডিগ্রী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান পরিষদের নিজস্ব কার্যালয়ে রবিবার (১২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কাতার আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম তালুকদার বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ছাত্র-ছাত্রী পরিষদের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্য দেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রধান সমন্বয়ক ও কলেজ গভর্নিং বডির সভাপতি এম এ মান্নান চৌধুরী।
প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সদস্য সচিব বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কিশোর কুমার বড়ুয়া, কলেজ গভর্নিং বডির সদস্য মো. হাশেম মাস্টার বিএসসি, কলেজের অধ্যপক মো. আলাউদ্দিন, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের যুগ্ম আহবায়ক মজিম আল দিন, ওসমান গণি তালুকদার, পারভেজ হোসেন, প্রণব দে, মো. রাসেল, নজরুল ইসলাম, মো. আরিফ, মো. রিমন প্রমুখ।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পুনঃমিলনী অনুষ্ঠান সম্ভাব্য আগামী ১৬ এপ্রিল করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

