নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় এসএস ২০০০ ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে বিনা মূল্যে খৎনা ক্যাম্প

 রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী ৬০ জন দরিদ্র শিশুকে বিনা মূল্যে সুন্নতে খতনা করানো হয়েছে।

এসময় তাদের দেয়া হয় বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধ, টুপি, লুঙ্গি, গামছা ও কোরআন শরীফ।

সরফভাটা স্কুল (এসএস) ২০০০ ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সরফভাটা গার্লস আইডিয়াল স্কুলে এই সেবা কার্যক্রম চালানো হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএস ২০০০ ফ্রেন্ডস গ্রুপের সভাপতি মোহাম্মদ হাছান।

প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. জমির হোসাইন, মো. ইসমাঈল, সংগঠনের সাধারণ সম্পাদক মোরশেদ কামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাসেদ চৌধুরী, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. লোকমান, উপদেষ্টা কামরুল হাসান, খৎনা কমিটির আহবায়ক জোবাইদ উল্লাহ, সালাউদ্দিন, জানে আলম, আবু তাহের মাস্টার, শাহ আলম, মো. হাছান, মঞ্জুর আলম তালুকদার, মো. শফিউল আলম, মো. রাশেদ প্রমুখ।

শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here