নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় কঠিন চীবর দান ও সম্মাননা অনুষ্ঠান

 রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসদর কেন্দ্রীয় ইছাখালী অশোকরাম বিহারের দায়ক দায়িকাদের পক্ষে শাসনকান্ডারী সুমঙ্গল মহাস্থবিরের আয়োজনে কঠিন চীবর দান ও সম্মাননা অনুষ্ঠান বিহার প্রাঙ্গনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ও পৌর সদর কেন্দ্রীয় ইছাখালী অশোকরাম বিহারের অস্থায়ী অধ্যক্ষ সুগতশ্রী মহাস্থবির।

প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজানগর শাক্যমুনি রাজ বিহার অধ্যক্ষ ইন্দাচারা মহাস্থবিদ, রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ইছাখালীর কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক মুক্তিসাধন বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সম্পাদক সুনন্দ থের। ধর্মদেশক ছিলেন শাসনপ্রিয় স্থবির, দীরংকর থের, ধর্মালোক ভিক্ষু, শান্ত রক্ষিত থের প্রমুখ।