রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত ৭ জনের দ্বিতীয় মেয়াদে করোনা নেগেটিভ এসেছে।
এই ৭ জনের মধ্যে ৩ জন সরকারি কর্মকর্তা, ২ জন কর্মচারি, এক কর্মকর্তার স্ত্রী এবং অন্যজন সৈয়দবাড়ি এলাকার একজন কলেজ ছাত্র।
তবে সরকারি গুরুত্বপূর্ন একটি দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তার দুই বছরের এক শিশু কন্যার দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব পালিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, বুধবার(১৩ মে) বিকেল পর্যন্ত রাঙ্গুনিয়ায় ১৩ জনের শরীরের করোনা পজিটিভ ছিল। তাদের অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারি।
সর্বশেষ মঙ্গলবার (১২ মে) রাতে ১৩ জনের মধ্যে সরকারি গুরুত্বপূর্ন একটি দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তার দুই বছরের এক শিশু কন্যার দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ আসে। তবে কৃষি ও মৎস্য কার্যালয়ের ৩ কর্মকর্তা, দুই কর্মচারি, এক কর্মকর্তার স্ত্রী ও এক কলেজ ছাত্রসহ ৭ জনের দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ আসে।
এর আগে রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত প্রথম এক নারীর দ্বিতীয় পরীক্ষাতেও করোনা নেগেটিভ এসেছিল। তবে নিয়ম হচ্ছে কারো রিপোর্ট পজিটিভ আসলে তার আরও কমপক্ষে ২ বার নমুনা পরীক্ষা করাতে হয়। পরপর ২ বার নেগেটিভ আসলে তাকেই করোনামুক্ত হিসেবে গণ্য হয় বলে জানায় দায়িত্বশীলরা। তাই যাদের দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ এসেছে তৃতীয় মেয়াদে তাঁদের আবারো নমুনা পরীক্ষা করা হবে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।
চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নমুনাগুলো পাঠানো হয়। এছাড়া আক্রান্ত বাকীদের দ্বিতীয় নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমাণ রয়েছে বলে জানা যায়।








