নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিকে দাফন করলো গাউছিয়া কমিটি

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ সাইফুল ইসলাম এর বাবা জালাল আহমদ (৭০) বৃহষ্পতিবার (২৫ জুন) ভোররাতে করোনা আক্রান্ত হয়ে মারা যান। কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা গেলেও মারা যাওয়া ব্যক্তির গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবীরা বৃহষ্পতিবার বিকাল ৩ টার দিকে গোসল, জানাজা ও দাফনের যাবতীয় কাজ সম্পন্ন করেন।

এই বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটি(দক্ষিণ-মধ্যম) শাখার সমন্বয়ক জসিম উদ্দিন শাহ বলেন, মৃত ব্যক্তিকে গোসল ও দাফনের জন্য গাউছিয়া কমিটিকে জানালে কমিটির ১২ জন স্বেচ্ছাসেবী এই কাজে অংশ নেন। জানতে চাইলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল বলেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিকস, শ্বাসকষ্ট, জ্বর -সর্দি কাশিতে ভুগছিলেন। গতকাল বুধবার তার অবস্থা অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

সেখানে আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২১ জুন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জালাল আহমদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে পাঠানো হলে ২৩ জুন তাঁর করোনা পজিটিভ আসে।

জানতে চাইলে রাঙ্গুনিয়ার শিলক ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন স্বাস্থ্যবিধি মেনে তাঁর গোসল, জানাজা দাফন কাজ শেষ করেন। “