নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে আবারও স্কুল শিক্ষার্থী নিখোঁজ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ আবারও কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে ইমন দাশ (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী।

রোববার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের তালতলা কর্ণফুলী ঘাটে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ইমন শিলক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া গ্রামের রতন দাশের ছেলে এবং পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষার্থী। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নামে ইমন। গোসল করার এক পর্যায়ে সে সবার অগোচরে পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান।