নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় কর্মহীন ১২০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল আব্দুল সামাদ ফাউন্ডেশন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে রাঙ্গুনিয়ায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে মরহুম আব্দুল সামাদ স্মৃতি ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও উপজেলার পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ.এম.বাবুলের সহায়তায় এদিন ১২০ পরিবারকে একটি মুরগী, চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে প্রত্যেক পরিবারে গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন তিনি।

এসময় তার সাথে ছিলেন পোমরা ইউনিয়নের যুবলীগ নেতা শফিউল আলম, জসিম উদ্দীন, ফজল করিম, জমির উদ্দীন, আবু তৈয়ব, মো. রুবেল, মো. শাহেদ, আবদুল শুক্কুর, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ নেতা এ. কে.মামুন, আল আমিন রাজু, জয় রাজ, মো. নয়ন, আতিক হাছান ইমন, মো. কাদের, মো. কাশেম, রোশাই পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক হারুন প্রমুখ।

এ.এম. বাবুল বলেন, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাদের সাহায্য করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সকলকে গরীব অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহবান জানাই।