স্থায়িত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা প্রকল্প সুফল-২ এর আওতায় জিও এবং এনজিও সমন্বয় সভা কারিতাস রাঙ্গুনিয়া উপজেলার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাইয়ের রায়খালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। কারিতাসের সহকারী মাঠ কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, কারিতাসের স্মাইল প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী, কারিতাস রাঙ্গুনিয়া অফিসের মাঠ কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী রমিজ আহম্মদ, ইউপি সদস্য মো. শাহজাহান, উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবদুল খালেক, কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার সত্যেন্দ্র চন্দ্র রায়, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, কৃষক নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সুফল-২ প্রকল্পের কার্যক্রম প্রজেক্টরের সাহায্যে উপস্থাপন করেন কারিতাসের সহকারী মাঠ কর্মকর্তা গৌরী ভট্টাচার্য।








