নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় কৃষকের পাকা ধান কেটে দিচ্ছে আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরাম

রাঙ্গুনিয়া প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় রাঙ্গুনিয়ায় কৃষকের পাকা ধান বিনা পারিশ্রমিকে কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও মইনীয়া যুব ফোরামের স্বেচ্ছাসেবী সদস্যরা।

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ এ স্লোগানের ধারাবাহিকতায় সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ও মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারীর (মা.জি.আ.) নির্দেশে এই কার্যক্রম চালানো হচ্ছে।

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও মইনীয়া যুব ফোরাম রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ৩নম্বর ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে হিলাগাজি পাড়ার পশ্চিম বিলে শনিবার (২ মে) এই কর্মসূচী শুরু করা হয়।

এদিন সেহেরির পর থেকে সকাল ১১টার মধ্যে ৫ একর জমির ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দেওয়া হয়। সেইসঙ্গে ধান মাড়াইসহ সার্বিক সহযোগিতা করা হয়।

এই কাজে অংশ নিয়েছেন সংগঠনের ৭০ জন স্বেচ্ছাসেবক দল।

কার্যক্রমে অংশ নেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার খলিফা আলহাজ্ব রুহুল আমিন পাখি, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক ওয়াহিদুল কবির চৌধুরী, সদস্য আহম্মদ ছৈয়দ, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ বিভাগীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউসুফ খান, মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম উত্তর জেলার সহপ্রচার সম্পাদক মুহাম্মদ জামাল, আন্তর্জাতিক বিষয় সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, সদস্য মুহাম্মদ আরিফ, মইনীয়া যুব ফোরাম পোমরা শাখার সাধারন সম্পাদক মুহাম্মদ দিদার, মো. রাকিব, মো. রনি, মো. ইমরান, মো. রেজাউল, মো. বাদশা প্রমুখ।

কৃষকের এই সংকট কাটিয়ে না উঠা পর্যান্ত ধান কাটা অব্যাহত রাখা হবে বলে জানায় সংগঠনের নেতৃবৃন্দ। ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় কৃষকের পাকা ধান বিনা পারিশ্রমিকে কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন মইনীয়া যুব ফোরামের সদস্যরা।