নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শিলক একাদশ ফাইনালে

রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ট্রপি তুলে দিচ্ছেন ইউএনও ইফতেখার ইউনুস

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা গভর্ণর জাকির হোসেন স্টেডিয়ামে শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় পাহাড়তলী ফুটবল একাডেমিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শিলক ফুটবল একাদশ।

খেলার দ্বিতীয়ার্ধে দলের পক্ষে একমাত্র গোলটি করেন জয়ী দলের বেলাল। তিনি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।

ফাইনালে শিলক একাদশ প্রতিদ্বন্ধিতা করবে ইছাখালী ফুটবল একাদশের সাথে।

এদিন খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মাস্টার দাউদুল ইসলামের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আলী আকবর, বিশু বড়–য়া, পিপলু বড়ুয়া, মানিক কান্তি দাশ, জাওয়াদ হোসেন সেজান, মো. ইদ্রিছ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here