নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না পরায় জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করায় অর্থদন্ড আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফটক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়। এসময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ বিধি অনুযায়ী ১৬ জনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। অভিযানের সময় গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহন ও মাস্ক না পরায় ১৬ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান চলবে।
ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান চালানো হচ্ছে।