রাঙ্গুনিয়ায় প্রত্যন্ত এলাকায় বসবাসকারী জনসাধারণের জন্য গর্ভকালীন বা গর্ভ পরবর্তী যত্ন বিষয়ক সচেতনতামূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে শেষ হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহায়তায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় প্রশিক্ষণ শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক মো. রফিক, রিফাত কারনাইন, নওশীন তাসনুভা, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটটর ঝিনু চাকমা , জয়ন্ত চৌধুরী, লীলা চৌধুরী প্রমুখ।








