নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি’র অভিষেক অনুষ্ঠান

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ পীরে তরিক্বত হযরতুল আল্লামা মুফতি আব্দুল কাহের (রাঃ) এর বার্ষিক ফাতেহা এবং গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ পোমরা ৫নং ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান পোমরা লতিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (২৪ মে) রাতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া সমিতি বাংলাদেশ’র চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব সৈয়দ মছিহুদ্দৌলা (মা.)।

প্রধান অতিথি ছিলেন গাউছিয়া সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের প্রধান উপদেষ্টা জহির আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ এর চেয়ারম্যান শাহজাদা সৈয়দ তাওছিফুল হুদা (মা.)।

উদ্বোধক ছিলেন গাউছিয়া সমিতি বাংলাদেশ পোমরা ৫নং ওয়ার্ড শাখার প্রধান উপদেষ্টা এম এ ওহাব।

গাউছিয়া সমিতি পোমরা ৫নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক আলমগীর তালুকদার রণি মেম্বার’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া সমিতি রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কেন্দ্রিয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল করিম নঈমী, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ছরওয়ার আলম, পোমরা ইউনিয়ন গাউছিয়া সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল আলম মাসুদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাউছিয়া যুব সমিতির পোমরা শাখার সভাপতি মাওলানা আবদুল গফুর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, পোমরা ৫নং ওয়ার্ড এর সভাপতি এম এ খালেক শাবু, সাধারণ সম্পাদক ছাবের আহমদ, গাউছিয়া সমিতি কেন্দ্রিয় পরিষদের সদস্য আনোয়ার আজিজ, পোমরা ৫নং ওয়ার্ড যুব সমিতির সভাপতি মুহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক আর কে রানা, পোমরা গাউছিয়া যুব সমিতির সহ সভাপতি ফারুক শাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম মুন্না প্রমুখ।

এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়। শেষ মিলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।