রাঙ্গুনিয়ায় সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক ছাত্র। মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত ছাত্রের নাম মো. শাহেদ (১৫)।
আজ রবিবার সকালে রাঙ্গুনিয়া মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত শাহেদ রাঙ্গুনিয়ার জঙ্গলকুমড়া বরঘোনা এলাকার মো. হানিফের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই ছাত্র গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।








