নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী স্কুলছাত্র গুরুতর আহত

রাঙ্গুনিয়ায় সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে দ্রুতগামী সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক স্কুল ছাত্র।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের সৈয়দা সেলিমা কাদের কলেজ এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ছাত্রের নাম মো. শাহেদ (১০)। সে উপজেলার পোমরা ইউনিয়নের বড়ঘোনা এলাকার দিনমজুর মো. হানিফের ছেলে এবং পোমরা লতিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। শিক্ষার্থীর পিতা মো. হানিফ জানান, শাহেদ প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল।

যাওয়ার পথে কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজ এলাকায় এলে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় শাহেদকে পড়ে থাকতে দেখে কলেজ শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে  জানিয়েছেন চিকিৎসকরা।