নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় গায়েভ উল্লাহ শাহ’র ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকার হযরত আবদুল মোস্তফা (রাহঃ) প্রকাশ গায়েভ উল্লাহ শাহ’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল দক্ষিণ পাড়া গোলাম বতুন জামে মসজিদ মাঠে মঙ্গলবার (১৬ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে।

হযরত আবদুল মোস্তফা (রাহ:) স্মৃতি সংসদের উদ্যোগে ওরশ পরিচালনা কমিটি, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সহযোগিতায় আয়োজিত মাহফিলে উদ্বোধক ছিলেন সাবেক ইউপি সদস্য মুহাম্মদ খাইরুজ্জামান তালুকদার।ৎ

ওরশ পরিচালনা কমিটির সভাপতি জাফর আহম্মদ তালুকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাহাতীয়া দরবার শরীফের শাহজাদা আল্লামা ছৈয়দ আবু নওশাদ নঈমী (মা.)।

ধর্মীয় আলোচনায় অংশ নেন আল্লামা গাজী মুফতি আলাউদ্দিন জিহাদী, অধ্যক্ষ মাওলানা মারফতুন নূর আলকাদেরী, আল্লামা মুহাম্মদ আজগর আলী আলকাদেরী, হাফেজ মাওলানা সেলিম উদ্দিন নঈমী, মাওলানা আলমগীর হোসেন নঈমী প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন আবুল হাশেম আত্তারী, আবুল খায়ের মাস্টার, নুরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আলী সওদাগর, নুরুল আনোয়ার, শামসুল ইসলাম, ছৈয়দ নূর সওদাগর, নাসিম উদ্দিন সিকদার, জসিম কোম্পানী, মোহাম্মদ জমিদার সেলিম, নবীর হোসেন মাস্টার, মো. দিলদার হোসেন প্রমুখ।

এদিকে ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল ছাড়াও খতমে কোরআন, ক্বেরাত মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার মুসল্লী।