Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় গোচরা ব্যবসায়ী সমিতির মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী গোচরা চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল বাজার প্রাঙ্গনে ১ নভেম্বর (রবিবার) রাতে অনুষ্ঠিত হয়েছে।

ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফজলুল কবির গিয়াসু। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম।

ধর্মীয় আলোচনায় অংশ নেন শায়খ আবদুল মোস্তফা রাহীম আল আযহারী, মাওলানা মুহাম্মদ আইয়ুব নূরী, মাওলানা মুহাম্মদ খাইরুল আমিন চিশতী প্রমুখ।

অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম, মাওলানা জাহেদুল হক আল কাদেরী, হাফেজ নঈম উদ্দিন মাইজভান্ডারী, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দৌলা, সৈয়দ মুহাম্মদ মোস্তফা কাউছার, মাওলানা মুহাম্মদ আবদুল মাবুদ, মাওলানা নঈমুল হক ছরমদ নঈমী, মাওলানা মোসলেহ উদ্দিন জাবেদ প্রমুখ।

এদিকে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি পালন করেছে সংগঠনটি। এছাড়া বাদে জোহর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনা মুক্ত হওয়ায় শোকরানা মাহফিল করা হয় এবং মাহফিল থেকে উনার সুস্থ জীবন কামনায় বিশেষ দোয়া করা হয়।