Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ-রিকশা সংঘর্ষে আহত ৩

রাঙ্গুনিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ-রিকশা সংঘর্ষে আহত ৩

সিপ্লাস প্রতিবেদক: রাঙ্গুনিয়া উপজেলার রাজারহাট ধামরাইহাট এলাকায় এলপি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে এ ঘটনায় ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

উপজেলার রাজারহাট ধামাইরহাট সড়কে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীয় সূত্রে জানা গেছে, রাজারহাট ধামরাইহাট এলাকার গোলাম মোহাম্মদ জামে মসজিদের পাশে এলপি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে হয়।

এ সময় পিকআপটি উল্টে গিয়ে গ্যাস সিলিন্ডারগুলো আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ না হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।