রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হা-ডু-ডু টুর্নামেন্টের আয়োজন করেছে সরফভাটার ক্রীড়া সংগঠন ইএসবি।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় খলিফা পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলায় জয় লাভ করে রেইনবো গ্রামার স্কুল দল। তারা নির্ধারিত ৪০ মিনিটে সর্বোচ্চ ৫৯ পয়েন্ট সংগ্রহ করে। অন্যদিকে প্রতিপক্ষ কর্ণফুলী রাইজিং স্টার দল সংগ্রহ করে ১৯ পয়েন্ট।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল মোনাফ। আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য আরিফুল ইসলাম সারেক।
সাবেক জেলা ছাত্রলীগ নেতা মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর সবুর রাজু, সদস্য খোরশেদ আলম সুজন, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আহসান উল্লাহ, সাবেক ছাত্রলীগের নেতা আবু তাহের, সাংবাদিক জগলুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক, শহীদুল্লাহ চৌধুরী, যুবলীগ নেতা সাইমুম আজম লিটন, আবদুল মালেক, ছাত্রলীগ নেতা সোহেল আরমান প্রমুখ।
খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক সমাগম হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের দল নেতা মঞ্জু।

