নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হৃদয়ে ৯৫-৯৬ সেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হৃদয়ে ৯৫-৯৬ সেশনের শিক্ষার্থীরা।

রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৩১০ শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। শনিবার (১৪ মার্চ) বিকালে এই উপলক্ষে আনন্দঘন ও উৎসবমুখর নানা আয়োজনের মধ্যে দিয়ে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রাণী বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সহযোগী অধ্যাপক অরূপ বড়ুয়া।

প্রধান আলোচক ছিলেন ডেপুটি কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খাঁন। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বশর, রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ভিসতা টেকনোলজি ও ভিসতা প্রপারটিস লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ হোসাইন মিটু, প্রাইম ব্যাংকের প্রবর্তক শাখার রিলেশনশীপ ম্যানেজার রমিজ আহমেদ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক জুবলী রোড শাখার ব্যবস্থাপক জাবেদ মোর্শেদ, রবি ফোন পটিয়ার ব্যবস্থাপক এস এম ইমতিয়াজ সাকি, জাহেদ এন্টারপ্রাইজের পরিচালক জাহেদুল ইসলাম, আইএফআইসি ব্যাংক লি. এর চট্টগ্রাম রিজিওন এর হেড অব ট্রেড সার্ভিস সামশুদ্দিন বায়জিদ, আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরো চীপ মো. হামিদুল্লাহ, সাংবাদিক জগলুল হুদা, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, রাজনৈতিক খাঁন মোহাম্মদ মঈন, সামাজিক মূল্যায়ন কমিটির সদস্য রাসেল চৌধুরী, রাজিব সাহা, ফজলুল হক, রুমান বড়ুয়া, অভিভাবক প্রতিনিধি আজিজুল ইসলাম, শিক্ষার্থী মাহিন চৌধুরী প্রমুখ। এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনমুগ্ধকর গান, নৃত্য, নাটিকা সহ বিভিন্ন পরিবেশনা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ শিক্ষকদেরও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।