নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা দোভাষী বাজার বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা দোভাষী বাজার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩০ সেপ্টেম্বর) রাতে ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুধীর ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইদ্রিছ আজগর।
শ্রমিক নেতা ইব্রাহীম সওদাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হারুন সওদাগর, চন্দ্রঘোনা দোভাষী বাজার বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, ব্যবসায়ী মো. ইব্রাহিম, অধ্যাপক মো. সাইফুল্ল্যাহ, ইউপি সদস্য আবুল হক, মোজাম্মেল হক মোজা, চন্দ্রঘোনা সিএনজি চালক সমিতির সভাপতি মো. এয়াকুব আলী, কাপ্তাই ট্রাক মালিক সমিতির সভাপতি মো. লোকমান হোসেন, ব্যবসায়ী মো জসিম, চিকিৎসক বাদল দাশ গুপ্ত, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার, দ্বীন মোহাম্মদ, সমিতির সহসম্পাদক মোক্তার হোসেন অর্থ সম্পাদক এরশাদ চৌধুরী, আবদুল আজিজ প্রমুখ।