রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় চাকমা পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জুমপাড়া এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাঙ্গুনিয়ার সৌদিয়া প্রবাসী মো. ইকবালের সহযোগিতায় ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের উদ্যোগে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। শুক্রবার (২৯ মে) বিকালে খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হারুন সওদাগর, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জল, যুগ্ম সম্পাদক মো. ইসমাঈল সওদাগর, কৃষি বিষয়ক সম্পাদক নেজাম উদ্দিন চাষী, ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ইউপি সদস্য স্মরণ বড়ুয়া, স্থানীয় বিজয় কুমার চাকমা কার্বারি, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা প্রমুখ। চন্দ্রঘোনা জুমপাড়া এলাকার অধিকাংশ মানুষ শ্রমজীবী ও নিম্ন আয়ের। করোনাভাইরাসের কারণে এই এলাকার মানুষ কর্মহীন হয়ে অসহায় জীবন পার করছিল। তাদের এই দুঃসময়ে সরকারি ও বেসরকারি সাহায্যের পাশাপাশি সৌদিয়া প্রবাসী ইকবালের পক্ষ থেকে এক সপ্তাহের বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এরআগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমেও এলাকার অর্ধশত পরিবারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল।
উত্তর চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় চাকমা পরিবারে প্রবাসীর খাদ্য সহায়তা








