রাঙ্গুনিয়া প্রতিনিধি :“ঘরে ঘরে বীমা সেবা পৌছে দেয়াই চার্টার্ড লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর অঙ্গীকার”- এই স্লোগানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোগলেরহাটে চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড মোগলেরহাটে ব্রাঞ্চ’র উদ্বোধন হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকালে মোগলেরহাট ইউসুফ মাস্টার মার্কেটের দ্বিতীয় তলায় কোম্পানির অফিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রধান মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক (এফএলএমআই)। ব্রাঞ্চ ম্যানেজার মীর জোবাইদুল ইসলাম রনির সভাপতিত্বে ও ইউনিট ম্যানেজার মো. ওসমান গনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদ উল্লাহ, চট্টগ্রাম সেলস ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. এমদাদুল হক জাহেদ, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. কলিম আবদুল্লাহ, সিনিয়র সেলস ম্যানেজার সাঈদ আহমেদ ফিরোজ, মো. শহিদুল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই নিয়ে কোম্পানিটির মোট ব্রাঞ্চের সংখ্যা ৫৩ এ উন্নীত হবে বলে জানিয়েছে চার্টাড লাইফ কর্তৃপক্ষ। বর্তমানে কোম্পানিটি স্বাস্থ্য বীমা, শিক্ষা বীমা, পেনশন বীমা, দেনমোহর বীমা, হজ্জ বীমা, বিভিন্ন সঞ্চয় প্রকল্প সহ ১৩টি সেবা নিয়ে মানুষের দোরগোড়ায় হাজির হয়েছে বলে জানান মীর রণি এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার মীর জুবাইদুল ইসলাম রনি।

