রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া থেকে চুরি হওয়া একটি অটোরিক্সা (চট্টগ্রাম- থ-১৩-৮২৭১) রাঙ্গামাটি থেকে উদ্ধার করা হয়েছে। চুরির সাথে জড়িত মো. রুবেল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায়। সোমবার (৩১ আগস্ট) আসামীর স্বীকারোক্তি অনুযায়ী রাঙ্গামাটি জেলার নানিয়ার চর উপজেলার পাতাছড়ি গ্রাম থেকে উদ্ধার করা হয় সিএনজি চালিত অটোরিক্সাটি। আসামীকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চুরি হওয়া অটোরিক্সার মালিক মো. আজিম উদ্দিন বলেন, “ ২৮ আগষ্ট রাতে চন্দ্রঘোনা বনগ্রাম এলাকা থেকে গাড়িটি চুরি হয়। পেশাদার চোর হওয়ায় চুরির পর থেকে আসামীকে সন্দেহ হয়। ৩০ আগষ্ট থানায় মামলা করি।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মাহাবুব হোসেন বলেন, “ রাঙ্গামাটির নানিয়ারচর পাতাছড়ি গ্রামের সড়কের পাশ থেকে অটোরিক্সাটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী অটোরিক্সার চুরির কথা স্বীকার করেছে। ঘটনার সাথে আরো দুজন জড়িত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামীর বিরুদ্ধে একাধিক চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ”








