রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৩০০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার গোডাউন এলাকা থেকে তাকে ধরা হয়। এসময় মাদকবহনকারী একটি সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম থ-১৩-০৫৯২) জব্দ করা হয়।
তার নাম মো. আরমান (২৪)। সে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী গুচ্ছগ্রাম এলাকার পিয়ার মোহাম্মদের ছেলে।
রোববার (২৭ জুলাই) দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।
এরআগেও গত শুক্রবার পৃথক অভিযানে মো. সোহেল হোসেন (২১), মো. নাজিম (৪৮) এবং শেফালী বেগম (৪৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকে ২৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।








