নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ছাত্রসেনার ব্যতিক্রমী বিজয় র‍্যালি

সবুজ রঙের পোশাক সবার গায়ে। র‍্যালির সামনে ও মাঝখানে জাতীয় ও দলীয় পতাকা দুলছে। বিজয়ের স্লোগান মুখে উল্লাস সবার চোখেমুখে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পদুয়া ব্রাহ্মণঘাট থেকে এভাবেই ব্যতিক্রমী এই বিজয় র‍্যালিটি বের করে পদুয়া ইউনিয়ন ছাত্রসেনা। র‍্যালিটি ব্রাহ্মণঘাটা থেকে শুরু হয়ে রাজারহাট বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানেই মুক্তিযুদ্ধ ভিত্তিক পথসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শরফুদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হালিম আলকাদেরী। উদ্বোধকের বক্তব্য দেন ইউনিয়ন ইসলামী যুবসেনার সভাপতি মাওলানা মনোয়ার কামাল, প্রধান বক্তার ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রসেনার সহ সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন ওয়াহিদ। বক্তব্য দেন সাইফুল ইসলাম, নুরুল কবির, ছৈয়দ সওদাগর, সাইদুল তানিন প্রমুখ।

এভাবেই বিজয় র‍্যালি বের করেছিল রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন ছাত্রসেনার কর্মীরা। ছাত্রসেনার এই কর্মসূচীতে অংশ নিয়েছে পদুয়ার হাজারো যুবক। তাদের ব্যতিক্রমী এই কর্মসূচী এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।